Read more

 টাইম ম্যাগাজিন এ বছর ‘কিড অব দ্য ইয়ার’ এর নাম ঘোষণা করেছে। বিজয়ী আর কেউ নয়, ১৫ বছর বয়সী কিশোর উদ্ভাবক হেমান বেকেলে। তার জন্ম ইথিওপিয়ায়। হেমান এমন একটি সাবান তৈরি করেছে, যা একেবারে প্রাথমিক পর্যায় থেকে ত্বকের ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

হেমান একেবারে ছোটবেলা থেকে সূর্যরশ্মির প্রভাব নিয়ে কাজ করছিল। দীর্ঘ মেয়াদে যাঁরা ঘরের বাইরে কাজ করেন, বিশেষ করে তাঁদের ওপর অতিবেগুনি রশ্মির প্রভাব কেমন, তা নিয়ে বিস্তর গবেষণা তার পড়া ছিল। তত দিনে তিনি ত্বকের ক্যানসার প্রতিরোধী ক্রিম ইমিক্যুইমোড সম্পর্কেও জানত। মাত্র ৪ বছর বয়সে সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসে। নতুন দেশে প্রথম বড়দিনে হিম্যান একটা ‘কেমিস্ট্রি সেট’ উপহার পান। সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সাবানের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানও ছিল। এসব নাড়াচাড়া করতে গিয়েই হিম্যান রাসায়নিক বিক্রিয়া, প্রতিক্রিয়ার ক্ষমতা সম্পর্কে জানতে পারে।

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হেমান বলে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে এসে আমি সূর্যরশ্মির মারাত্মক ক্ষতিকর দিক; যেমন ত্বকের ক্যানসার নিয়ে আরও বেশি আগ্রহী হই। আমি আসলে ছোটবেলা থেকেই ত্বকের ক্যানসার নিয়ে কৌতূহলী ছিলাম। এই বিষয়ে নিজেও গবেষণা করছিলাম। এ নিয়ে কী গবেষণা হচ্ছে, সেগুলোর খোঁজখবর রাখতাম।’